নিজস্ব প্রতিবেদকঃ
গত ২১নভেম্বর সোমবার জেলা প্রশাসন চাঁদপুর কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) ।
পুলিশ সুপার শিক্ষার্থী ও উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে জানান-
বিশ্ব আজ চতুর্থ বিপ্লবে পদার্পণ করেছে। যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য ডিজিটাল টেকনোলজি সেক্টরে অধিক গুরুত্বারোপ করতে হবে। গতানুগতিক পড়ালেখার পাশাপাশি রোবটিক্স, ওয়েব ডিজাইনিং, কোডিং, প্রোগামিং সহ টেকনোলজির বিভিন্ন সেক্টরে পারদর্শিতা অর্জন প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী ভিশন-৪১ পদার্পণ এর জন্য আমাদের নিজস্ব উদ্ভাবকের প্রয়োজন। এখন আমরা প্রায় শতভাগ শিক্ষিত, সবার কি চাকরি হবে। ফ্রিল্যান্সিং সেক্টরে রয়েছে সীমাহীন সম্ভাবনা। ফ্রিল্যান্সিং সেক্টর একটি গ্লোবাল সেক্টর। এইখানে কাজে উপর দক্ষতা অর্জন করলে অন্য কিছু করার প্রয়োজনও নেই। কোমলমতি ছাত্রছাত্রীরা তোমরা আমাদের ভবিষৎ, তোমাদের মুক্ত ও উন্নত চিন্তাধারা জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলাকে উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে।
চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের নিকট থেকে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এর শ্রেষ্ঠ স্টল হিসেবে প্রথম স্থান অর্জনের ক্রেস্ট গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।
এসময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।