শিরোনাম:
ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের

 ধর্ম শিক্ষা বাধ্যতামূলক সহ ১০ দফা দাবিতে চাঁদপুরে ইসলামী আন্দোলনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

reporter / ৩৫৬ ভিউ
আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করাসহ ১০ দফা দাবিতে চাঁদপুরে ইসলামী আন্দোলনের স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহা. জয়নাল আবেদীন।
তিনি বলেন, শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা সহ তিনটি মৌলিক দাবি মানতে হবে। পাবলিক পরীক্ষায় ধর্ম শিক্ষা পূর্বের ন্যায় বহাল করতে হবে। শিক্ষা সিলেবাস থেকে ঈমান-আকিদা বিধ্বংসী অবৈজ্ঞানিক ডারউইনের মতবাদ বাতিল করতে হবে। যদি দাবী না মানা হয় তাহলে দেশব্যাপী আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের রাজনৈতিক অবস্থাকে ধ্বংস করেছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। অর্থনীতিকে ধ্বংস করেছে। বর্তমান সরকার ২০২৩ সালে দুর্ভিক্ষের কথা বলেছে। দুর্ভিক্ষের আশঙ্কা প্রয়োজন নেই। যে সকল দুর্নীতিবাজরা দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের পাচারকৃত টাকা দেশে ফেরত আনার ব্যবস্থা করুন। তাহলে আমরা দুর্ভিক্ষ মোকাবেলা করতে পারব ইনশাল্লাহ্। আগে দুর্নীতি থামান। সরকারের মন্ত্রী এমপিরা যে পরিমাণ দুর্নীতি করছে, তাতে দেশে এমনিই দুর্ভিক্ষ নেমে আসবে। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত কোন ব্যক্তি দুর্নীতি করতে পারে না।
চাঁদপুর পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীরের পরিচালনায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী কেএম ইয়াসিন রাসেদসানী, সাংগঠনিক সম্পাদক শাহ্ জামাল গাজী সোহাগ, অর্থ সম্পাদক মামুনুর রশিদ বেলাল, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমাদ, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার বেলাল হোসেন প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা ইসলামী আন্দোলনের  নেতৃবৃন্দ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তারের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।


এই বিভাগের আরও খবর