শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

নতুন রাষ্ট্রপতির সাথে গাজী মুক্তার হোসেনের সৌজন্য সাক্ষাৎ

reporter / ৩৭৩ ভিউ
আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে অভিনন্দন জানাতে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মতলব উত্তর উপজেলা আ’লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গাজী মুক্তার হোসেন। শনিবার (১৮ ফেব্রুয়ারী) সকালে রাজধানীর গুলশানে নব-নির্বাচিত রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান আলহাজ্ব গাজী মুক্তার হোসেন।
এসময় আলহাজ্ব গাজী মুক্তার হোসেন রাষ্ট্রপতিকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। পরিশেষে রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করেন তিনি।
উল্লেখ্য, গত রোববার দেশের ২২তম রাষ্ট্রপতি পদে জেলা ও দায়রা জজ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার এবং ইসলামি ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু (৭৪) মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায়, সোমবার তাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। রোববার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সিইসি ঐ ঘোষণা দেন।
সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে ইসি সচিবালয়। ঐদিনই ইসলামি ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান পদ থেকেও পদত্যাগ করেন তিনি।
ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি ঘোষণা করা হয়, কারণ সংসদে প্রতিনিধিত্বকারী অন্য কোনো রাজনৈতিক দল রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কোনো নাম প্রস্তাব করেনি। সংবিধান অনুযায়ী, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার ৬০ থেকে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল। পরদিন ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে নব-নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর অভিষেক হওয়ার কথা রয়েছে।


এই বিভাগের আরও খবর