শিরোনাম:
শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে শ্রীঘরে শিবির কর্মী শিহাব

reporter / ৩৯৬ ভিউ
আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২

আনোয়ার হোসেন মানিকঃ
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা শিবিরকর্মী নিরাপত্তার জন্য থানায় গিয়ে এখন শ্রীঘরে। শুক্রবার দুপুরে হুমকীদাতা শিবির কর্মী শিহাব উদ্দিন (২৫)কে চাঁদপুর আদালতে পাঠানো হয়।
হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিথ্যে মানহানিকর কুরুচিপুর্ণ তথ্য প্রচার করার দায়ে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
তার গ্রামের বাড়ী হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ী মল্লিক বাড়ী। শিহাব ওই বাড়ীর বিল্লাল হোসেনের ছেলে।
শিবির কর্মী  শিহাবের  বিরুদ্ধে হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোস্তাক আহমেদ সাব্বির বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
তিনি জানান, আইন শৃঙ্খলার অবনতি ঘটানোসহ বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টার অপরাধে মোঃ শিহাব উদ্দিনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর