শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

প্রধানমন্ত্রীর স্বামী ড. এমএ ওয়াজেদ মিয়ার স্মরণে মতলব উত্তরে মিলাদ ও দোয়া

reporter / ২৬৯ ভিউ
আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার স্মরণে ১৪তম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এর ব্যক্তিগত উদ্যোগে এই দোয়ার আয়োজন করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
এসময় বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একজন দূরদর্শী চিন্তাবিদ। তিনি একজন যোগ্য প্রধানমন্ত্রী। তেমনি তার স্বামী ড. এমএ ওয়াজেদ মিয়াও একজন বিশ্বখ্যাত পরমাণু বিজ্ঞানী ছিলেন। তিনি বাংলাদেশকে বিশ্বের কাছে অন্যতম রাষ্ট্র হিসেবে পরিচিত করেছেন। তার জন্য আমরা বাংলাদেশে পরমাণু সেবা পেয়েছি। তার অবদান বঙ্গবন্ধু স্যাটেলাইট সহ একাধিক প্রকল্পে রয়েছে। সেই একজন বিজ্ঞানীর আজ ১৪ তম মৃত্যু বার্ষিকী। আজকের এই দিনে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।
তিনি আরও বলেন, ড. ওয়াজেদ মিয়া আমাদের মাঝে বেঁচে থাকবেন তার কৃতকর্মের মাধ্যমে। তিনি বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য অনেক বড় উদাহরণ। আসুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে আরো এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য। সেজন্য সবাইকে কাজ করতে হবে।


এই বিভাগের আরও খবর