শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

বর্ণিল আয়োজনে চাঁ.স.ক শিবিরের প্রকাশনা উৎসব

reporter / ৬৮২ ভিউ
আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

ঐক্য বিনষ্ট করার চক্রান্তের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।

————-সাবেক ঢাবি সভাপতি সাদিক কায়েম

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজ শাখার আয়োজনে কলেজ মাঠে ৩ দিনব্যাপি প্রকাশনা উৎসব এর আয়োজন করা হয়েছে।

বর্ণিল আয়োজনের প্রথম দিন ২৬ জানুয়ারি, রবিবার বিকেলে প্রকাশনা স্টল পরিদর্শন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্যবিদায়ী সভাপতি সাদিক কায়েম।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকে সব সময় এদেশের আপামর ছাত্র জনতার কাছে সুস্থ ধারার রাজনীতির প্রতি আহ্বান করে আসছে।

এদেশের ছাত্ররা যেন নৈতিকতা সচেতন হয়, তারা যেন দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হয় এবং আগামীর বাংলাদেশের জন্য নিজেকে প্রস্তুত করে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

২৪ এর গণঅভ্যুত্থানে ইসলামী ছাত্রশিবির পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে জড়িত ছিল। এ আন্দোলনে ছাত্রদল, ছাত্র আন্দোলন, খেলাফতে মজলিস সহ প্রায় সকল ছাত্র সংগঠন অংশগ্রহণ করেছিল। যার ফলে আমরা আজাদী পেয়েছি।  নতুন বাংলাদেশে আমাদের স্বপ্ন হচ্ছে এখানে কোন বৈষম্য থাকবে না, এখানে কেউ দাস হয়ে থাকবে না।

তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সবাই তাদের আইডিয়া উপস্থাপন করবে। ছাত্ররা যার আইডিয়া ভালো লাগে তা রিসিভ করবে, যার আইডিয়া ভালো লাগবে না তার সমালোচনা করবে। কোন হকিস্টিক-অস্ত্র প্রদর্শন করবে না। গত ১৬ বছর শিবির কে দানব আকারে উপস্থাপন করা হয়েছে। কিন্তু বর্তমান জেনারেশন যথেষ্ট সচেতন। তারা শিবির কে ভালোভাবে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে। ২৪ এর অভ্যুত্থানে আমাদের যে ঐক্য ছিল তা বিনষ্ট করার জন্য পতিত শক্তি এবং তাদের দোসররা নানা চক্রান্ত করছে। এ জায়গায় আমাদের সর্বোচ্চ সচেতন থাকতে হবে। চাঁদপুরের সাধারণ শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান আপনারা সত্যের সঙ্গে, ঐক্যের পথে থাকবেন। ইসলামী ছাত্রশিবির সব সময় আপনাদের পাশে আপন ভাইয়ের মতো থাকবে।

রবিবার (২৬ জানুয়ারি) সকালে এ উৎসবের উদ্বোধন করেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আব্দুল মান্নান বলেন, এখানে বিভিন্ন নৈতিক বই রয়েছে। বই মানে পড়া, পড়া মানে জ্ঞান। শিবিরের এই উদ্যোগ কে স্বাধুবাদ জানান। তিনি আরো বলেন আমরা চাই অন্যান্য ছাত্র সংগঠনগুলোও এমন আয়োজন করুক। এ ধরনের আয়োজন বেশি হলে শিক্ষার্থীরা উপকৃত হবেন এবং তারা জ্ঞান-বিজ্ঞান চর্চায় আরো এগিয়ে যাবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর শহর শিবিরের সভাপতি মহররম আলী, সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি জুবায়ের হোসেন, শেখ বেলায়েত হোসেন, মুজাহিদুল ইসলাম প্রমুখ।


এই বিভাগের আরও খবর