শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজি হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

reporter / ৩৬৮ ভিউ
আপডেট : রবিবার, ২২ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।
শনিবার (২১ মে) দুপুর ১২ টা’র দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সংবাদ সম্মেলন কর্মসূচি পালন করে উজ্জ্বল মিয়াজির পরিবার। পরে প্রেসক্লাবের সামনের সড়কে মুন্সিগঞ্জ-বাংলাবাজার-কালিরচর এলাকাবাসী ও বানিয়াল উচ্চ বিদ্যালয় সহপাঠী ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উজ্জ্বল মিয়াজির বড় ভাই মি. মিয়াজি লিখত বক্তব্য পাঠ করেন।
এসময় তিনি বলেন, আমার ছোট ভাই মোবাইল ফোন ব্যবসায়ী উজ্জল মিয়াজি গত ৫ মে রাতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে শ্বশুরবাড়ী এলাকা চাঁদপুরের মতলব উত্তর
উপজেলার ষাটনল পর্যটন কেন্দ্রে তদারকী করতে গেলে সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করো আমার ভাইকে হত্যা করে। এ বিষয়ে মতলব উত্তর থানার মামলা নং ৬ (৫) ২২।
তিনি বলেন, আমার ভাইয়ের হত্যাকারী প্রধান  আসামী  বাবলা ওরফে উজ্জলসহ এজাহারভুক্ত সকল আসামীরা ঘটনার ১৭ দিন অতিবাহিত হওয়ার পরও প্রশাসনের নাকের ডগা দিয়ে প্রকাশ্যে ও দিবালোকে ঘুরে বেড়ালেও প্রশাসন উল্লেখিত
আসামীদের গ্রেপ্তার করছে না। আমি আপনাদের মাধ্যমে সব আসামীকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।
মি. মিয়াজী আরও বলেন, আমরা আজ আপনাদের মাধ্যমে মুন্সিগঞ্জ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন জানাই অতি দ্রুত আমার ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
এসময় নিহত উজ্জ্বল মিয়াজীর মা ওয়াহিদা বেগম, বড় ভাই ফারুক মিয়াজী, বড় বোন রেখা বেগম, ছোট বোন সুমি ও শিলা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর