শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব উত্তরে আগুনে পুড়লো ৩টি বসতঘর, আতংকে ১ বৃদ্ধার মৃত্যু

reporter / ২৩০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
Exif_JPEG_420

মতলব উত্তর প্রতিনিধিঃ মতলব উত্তর উপজেলায় আগুনে পুড়লো ৩ টি বসতঘর। এতে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে। আগুন লাগার খবরে আতংকে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
জানা যায়, রোববার ১৪ নভেম্বর সন্ধ্যায় ৭ টার সময় মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চৌমুহনী গ্রামের সরকার বাড়িতে বিধানের ঘরে  বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে পাশের ঘর তার ভাই সুমন সরকার ও বোন আলো রানীর ঘরে আগুন ছড়িয়ে পড়ে। সুমন সরকারের ছেলে শ্রীকান্ত আগুন দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগুনের লেলিহান শিখা দেখে ভয়ে কিছু লোক দৌড়ে আত্ম রক্ষার চেষ্টা করে। পাশের বাড়ির মৃত কানাই শীলের স্ত্রী হরিদাসী (৯৫) ভয়ে দৌড়ে পালাবার সময় রাস্তা থেকে পরে পানিতে পরে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
বিধানের স্ত্রী কানন বালা বলেন, আমরা পাশের ঘরে বসে টিভি দেখছিলাম। এমন সময় সুমনের ছেলে শ্রীকান্ত আগুন বলে চিৎকার দেয়।  বেরিয়ে দেখি আগুন দাও দাও করে মুহূর্তের মধ্যে ৩ টি ঘরে লেগে যায়। আগুনের তাপে ঘরে প্রবেশ করা সম্ভব হয়নি। আগুন পুড়ে আমার কমপক্ষে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সুমন সরকার বলেন, আমার ঘরে থাকা ফ্রিজ আলমারি ও আসবাবপত্রসহ ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আলো রানী বলেন, স্বামীর অথ্যাচার সহ্য করতে না পেরে ২ সন্তান নিয়ে বাবার বাড়ি আশ্রয় নিয়েছি। আগুন আমার সেই আশ্রয়টফু কেরে নিয়েছে। আমি এখন নি:শ্ব। আমার ঘরোহ ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ খবর শুনে স্থানীয় ইউপি সদস্য হাসমত আলী প্রধান ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।


এই বিভাগের আরও খবর