শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব উত্তরে জমিসংক্রান্ত বিরোধে বৃদ্ধ কে পিটিয়ে হত্যা, আটক ৩

reporter / ২৬৪ ভিউ
আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফৈলাকান্দি গ্রামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা।
মঙ্গলবার ভোরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে জমি সংক্রান্ত বিরোধের জেড় ধরে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে মোঃ মহিউদ্দিন খান বাদী হয়ে ফৈলাকান্দি গ্রামের মান্নান খান (৬০), ছেলে আল-আমিন (৩৩), আহম্মদ খান (২৬), সোহাগ খান, স্ত্রী সাজেদা বেগম সহ ৫ জন ও অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় হত্যা মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পরে মান্নান খান, তার ছেলে আল-আমিন ও আহম্মদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
বাদী মোঃ মহিউদ্দিন বলেন, তাদের সাথে আমাদের অনেক আগে জমি সংক্রান্ত বিরোধ ছিল। গত ৭/৮ মাসে তা সমাধান হয়ে গেছে। এরপর থেকে তারা প্রায়ই হুমকি দিতো। আজকে আমার বাবা ফজরের নামাজ পড়ে বাড়িতে আসার সময় একা পেয়ে অনেক মারধর করেছে। ডাকচিৎকার শুনে আমি গিয়ে দেখি আমার বাবাকে তারা লাঠি দিয়ে পিটাচ্ছে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাই।
নিহতের স্ত্রী আরোজা বেগম জানান, সকালে তিনি নামাজ পড়ে কোরআন শরীফ তেলোওয়াত করছিলেন। চিৎকার শুনে বাড়ির সামনের রাস্তায় গিয়ে দেখেন তার স্বামীকে লাঠি ও ইটপাটকেল দিয়ে মারছে। ঘটনাস্থলেই তার স্বামীকে মেরেছে বলে তার দাবী।
সাদ্দাম, রাবেয়া সহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, মান্নান খান ও তার তিন ছেলেরা আঃ শুক্কুর খানকে গুরুতর মারপিট করে। তার ডাকচিৎকার শুনে সবাই দৌড়ে আসে। পরে তাকে হাসপাতালে নিয়ে যায়।
মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে ঘটনার সত্যতা জানা যাবে।


এই বিভাগের আরও খবর