শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব উত্তরে ট্যুরস এন্ড ট্রাভেল এজেন্সী ‘ফিল ফ্লাই’ এর আলোচনা সভা অনুষ্ঠিত

reporter / ২৭২ ভিউ
আপডেট : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

মোঃ কামরুল হাসান রাব্বিঃ
ট্যুরস এন্ড ট্রাভেল এজেন্সী প্রতিষ্ঠান ‘ফিল ফ্লাই” এর সেবা সমূহের বিস্তারিত আলোকপাতমূলক সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ফতেপুর পূর্ব ইউনিয়নের আবুল হোসেন উচ্চ বিদ্যালয় হলরুমে প্রাণবন্ত অনুষ্ঠানটি আয়োজন করে ফিল ফ্লাই।
ফিল ফ্লাই ট্রাভেলস দিচ্ছে গ্যারান্টি সহকারে সেনজেন ভিসা, ইউরোপের ওয়ার্ক পারমিট ভিসা, আমেরিকার টুরিস্ট ভিসা, জাপানের টুরিস্ট ভিসা, কানাডার টরিস্ট ভিসা, এশিয়ার যেকোন দেশের ভিসা প্রসেসিং, সর্বনিম্ন মূল্যে যেকোন দেশের বিমান টিকেট, দেশি বিদেশি হোটেল বুকিং ও ট্যুর প্যাকেজ সেবা।
আলোচনা সভায়  ফিল ফ্লাই ট্রাভেলস বিভিন্ন সেবা সমূহ নিয়ে বক্তব্য রাখেন ফিল ফ্লাই ট্রাভেলস এর স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মোঃ শাহআলম।
এ সময় ইন্জিনিয়ার শাহাআলম  বলেন, আমি এই প্রতিষ্ঠানটি দিয়ে মতলবের জন্য ব্যবসায়ের চিন্তা করি না। আমি চাই এই ট্রাভেলস কোম্পানি দিয়ে মতলববাসীর সেবা করতে । যেকোনো দেশের ভিসা এবং দেশে বিদেশে ট্যুর করতে আমাদের সাথে যোগাযোগ করবেন । ১০০%  গ্যারান্টি সহকারে আপনাদের সেবা প্রদানে আমরা অঙ্গীকারবদ্ধ। এছাড়াও বেকারত্ব দূরীকরণে আমার প্রতিষ্ঠানে বেশ কিছু তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। বেকারত্ব দূরীকরণের আমাদের এ প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করবে। এ ছাড়াও যে কোন তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম। সামনের দিনগুলোতে আপনাদের পাশে থেকে সেবা দিয়ে যাব।
 এ সময় আরো বক্তব্য রাখেন, শেরে বাংলা কৃষি বিশ্ব বিদ্যালয়ের  সহযোগী অধ্যাপক কৃষিবিদ রুহুল আমিন, ফতেপুর পূর্ব ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম নবী খোকন, বিশিষ্ট সমাজসেবক নজরুল সরদার, ফতেপুর পূর্ব ইউনিয়ন ছাত্রলীগ নেতা আশিক নিসু।
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা ছাত্রলিগের যুগ্ম আহ্বায়ক নোমান দেওয়ান, রাকিব হাসান মুন্না, হাসান হিমেল, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ সচিব  আব্দুল ওহাব, ইউপি সদস্য সাহেব আলী প্রধান, জসীম চৌধুরী, রিয়াদ হোসেন, আলম মেম্বার, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাকিল দেওয়ান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শরীফ দেওয়ান সহ , ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আসা গন্যমান্য ব্যক্তিবর্গ।


এই বিভাগের আরও খবর