শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব উত্তরে নাওভাঙ্গা জয়পুর উবি’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

reporter / ২৮১ ভিউ
আপডেট : শুক্রবার, ১৭ জুন, ২০২২

লিয়াকত হোসাইনঃ
মতলব উত্তর উপজেলার নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান মো. শাহ আলম বিএসসি’র সভাপতিত্বে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সেলিম মিয়া। এবার ৬৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন।
এসময় উপস্থিত ছিলেন, জহিরাবাদ ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি শুকুর মৃধা, নবনির্বাচিত অভিভাবক প্রতিনিধি মনির হোসেন খান, জাহাঙ্গীর সরদার, মো. জাহাঙ্গীর আলম, মো. কেরামত আলী, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য শাহিনুর আক্তার, সাধারণ শিক্ষক প্রতিনিধি মাওলানা শফিকুল ইসলাম, মো. সোহেল আহমেদ, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি ফাতেমা আক্তার, বিদোৎসাহী সদস্য ডা. মুজিবুর রহমান’সহ শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু শিক্ষাই নয়, নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয় হলো আলোকিত মানুষ গড়ার কারখানা। সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে অংশ গ্রহণ করতে হবে। নিয়মিত অধ্যবসায়ের বিকল্প নেই, শুধু শিক্ষিত হলেই হবে না তোমাদেরকে মানুষের মত মানুষ হতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। শিক্ষার মান উন্নয়নে নিরন্তর কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই এ দেশ ও জাতির ভবিষৎ, তাই তোমাদেরকে ভালোভাবে লেখাপড়া করে বাবা-মা ও দেশের ভাবমূূর্তি উজ্জ্বল করবে। মনে রাখবে, তোমরাই আগামীতে এদেশের হাল ধরবে।


এই বিভাগের আরও খবর