শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব উত্তরে নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে

reporter / ২৬৪ ভিউ
আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধিঃ
মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের আমিয়াপুর এলাকার ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার হওয়া নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে। তাঁর নাম ওসমান সরকার (৬৫)। তিনি নারায়ণগঞ্জে ফেরিওয়ালার কাজ করতেন। শনিবার বিকেলে ওসমান সরকারের লাশ শনাক্ত করেন তাঁর চাচাতো বোন
সুফিয়া বেগম ও শ্যালকের ছেলে মো. রবিন হোসাইন। ময়নাতদন্ত শেষে শনিবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তাদের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার নোয়াগাঁও এলাকায়।
নিহত ওসমান সরকার কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মারুকা কদম আলী সরকার বাড়ির মৃত. কদম আলী সরকারের ছেলে।
সে দীর্ঘ ২০ বছর পূর্বে দাউদকান্দি হতে নারায়ণগঞ্জ জেলায় মধুঘর নামক স্থানে তার প্রথম স্ত্রী আলেয়া বেগম তার দুই মেয়েসহ চলে যায়। উক্ত স্থানে  বসবাসরত অবস্থায় তার নামে ভোটার আইডি কার্ড ইস্যু করা হয়। যাহার এনআইডি নং- ৫৯৮৬৮৩৫৭৬৬। সে পরবর্তীতে তার স্ব-পরিবার নিয়ে নাটোর জেলার বনপাড়া রাজাপুর বাজার পূর্ণকলস কুমিল্লা পাড়ায় গিয়ে জায়গা জমি ক্রয় করে বসবাস করতেন বলে জানা যায়। তাহার কোন আপন ভাই, বোন ও বাবা, মা নেই। সুফিয়া বেগম বলেন, গত ১৭ ফেব্রুয়ারী (শুক্রবার) সামাজিক যোগাযোগ তথ্য ফেসবুকের মাধ্যমে তাহার মৃত দেহের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পেয়ে আমার জেঠাত ভাই ওসমান এর ছবি বলে সনাক্ত করি। আমার আত্মীয়-স্বজনদের সাথে ঘটনার বিষয়ে আলোচনা করি। তার স্ত্রী ও সন্তানদের সাথে যোগাযোগ করে লাশ গ্রহন করি।
নিহত ব্যক্তির স্ত্রী মেয়ে মুঠোফোনে জানান, বৃহস্পতিবারের পর থেকে আমার বাবার সাথে
ফোনে যোগ করতে পারছিলনা। একাধিকবার চেষ্টা করে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সেদিন থেকে তিনি নিখোঁজ ছিলেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, নিহত ব্যাক্তির পরিচয় নিশ্চিত হওয়ার পর তার স্বজনদের কাছে লাশ ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের
পরিপেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরও খবর