শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মতলব উত্তরে নেতাকর্মী ও দুস্থদের পাশে এমপি রুহুল 

reporter / ৩২২ ভিউ
আপডেট : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতাকর্মী এবং দুস্থদের পাশে দাড়িয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।
৬ ফেব্রুয়ারি রোববার তিনি উপজেলার গজরা ইউনিয়ন পরিষদের নেতা কর্মী, শীতার্ত ও দুস্থদের খোজ খবর নেন।
পরে এমপির উদ্যোগে দলীয় নেতাকর্মী ও গরীব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিনের) মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন  গজরা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান  শহীদুল্লাহ্ প্রধান। কম্বল বিতরণ অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানাউল্লাহ মোল্লা ও  সঞ্চালনা করেন  গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ওয়াহেদুজ্জামান সরকার অদুদ। এসময়  উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির  সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর