শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম শুরু

reporter / ৩০০ ভিউ
আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কার্যক্রম শুরু হয়েছে।
সেবা দিতে প্রস্তুতি শুরু করে মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি। এরই ধারাবাহিকতায় রোববার মতলব উত্তর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে এসেছে নিয়োগপ্রাপ্ত জনবল। এছাড়া পাঠানো হয়েছে প্রয়োজনীয় সকল সরঞ্জাম।
২ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার ৪৯৫ টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট মতলব উত্তর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে চাঁদপুর গণপূর্ত বিভাগ।
স্থানীয় বাসিন্দারা বলেন, স্টেশনটি চালু হলে অগ্নিকান্ড নিয়ন্ত্রণ ও দুর্ঘটনায় হতাহতদের
উদ্ধারসহ সেবার বিষয়ে উপজেলাবাসী উপকৃত হবে। স্টেশনটি চালু হচ্ছে এমন খবরে
উপজেলাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে।
চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলাম বলেন, মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জনবলসহ ১টি পানিবাহী গাড়ি ও ১টি পাম্প টানা গাড়িসহ সকল সরঞ্জাম দেয়া হয়েছে। এখন থেকে উপজেলায় এ সেবা দেয়া হবে।
যেকোন সমস্যা সমাধানে ফায়ার সার্ভিস মুখ্য ভূমিকা রাখবে। অফিসের ফোন নাম্বার ০১৩১৬-৫০৮০৫০ জনগণের জন্য খোলা থাকবে।


এই বিভাগের আরও খবর