শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

মতলব উত্তরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

reporter / ৫২৯ ভিউ
আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২

দুর্গাপূজায় কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে ছাড় দেয়া হবে না

——–জেলা প্রশাসক মো. কামরুল হাসান
মোঃ কামরুল হাসান রাব্বিঃ
চাঁদপুরের মতলব উত্তরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান ও পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম বার।
রোববার (অক্টোবর) বিকেলে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মতলব উত্তর উপজেলাধীন গজরা ইউনিয়নস্থ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা মন্ডপে পূজা অর্চনাকারীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
এসময় জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। অত্যন্ত আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জেলায় অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব। ধর্ম যার যার উৎসব সবার। দুর্গাপূজা চলাকালীন সময় কোনো গোষ্ঠী বা বিশেষ মহল নাশকতার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।’
তিনি আরো বলেন, সব মানুষের সুখ-শান্তি কামনায় এবং সর্বজীবের মঙ্গলার্থে হিন্দু সম্প্রদায় বিপুল উৎসব মুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে প্রতিবছর উদযাপন করে থাকে শারদীয় দুর্গোৎসব।
 ‘আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকলেই দিনরাত অক্লান্ত পরিশ্রম করছে। পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করার সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিশৃঙ্খলাবিহীন সুষ্ঠুভাবে চলছে পুজা।
এসময় উপস্থিত পুলিশ সুপার মিলন মাহমুদ (বিপিএম বার), মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, এএসপি(মতলব সার্কেল) ইয়াসির আরাফাত,  মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও ছেংগারচর পৌর প্রশাসক হেদায়েত উল্ল্যাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন, ওসি (তদন্ত) মোঃ মাসুদ , গজরা ইউপি চেয়ারম্যান শহিদ উল্ল্যাহ প্রধান, সাবেক কাউন্সিলর আ. মান্নান বেপারী, জেলা পরিষদের সদস্য প্রার্থী আলাউদ্দিন সরকার, কাজী হাবিবুর রহমান, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর