শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে বৃদ্ধার নাক কান ছিঁড়ে স্বর্ণালংকার ছিনতাই

reporter / ৩৫০ ভিউ
আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধিঃ
মতলব উত্তর উপজেলায় রোকেয়া বেগম (৮৯) নামে এক বৃদ্ধা মহিলার নাক ও কান ছিঁড়ে
স্বর্ণালংকার ছিনতাই করেছে দুর্বিত্তরা। শুক্রবার দিনগত রাতে উপজেলার রাঢ়ীকান্দি গ্রামে এ
ঘটনা ঘটে। এতে করে গুরুতর আহত হন বৃদ্ধা রোকেয়া বেগম। পরে খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই আল-আমিন ঘটনাস্থলে গিয়ে আহত বৃদ্ধাকে হাসপাতালে পাঠান।
জানা গেছে, উপজেলার রাঢ়ীকান্দি গ্রামের গোপাল সরকার বাড়ির মজিবুর রহমানের স্ত্রী
রোকেয়া বেগম অন্যান্য দিনের মতো রাত্রিযাপন করছিলেন। রাত আনুমানিক ২ টার সময়
ছিনতাইকারী ঘরে প্রবেশ করে রোকেয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে নাক ছিঁড়ে নাকফুল ও কান ছিঁড়ে কানের দুল নিয়ে যায়। তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে রোকেয়া বেগমের শরীরে আঘাত করে তারা পালিয়ে যায়। খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় ইউপি সদস্য মাসুদুর রহমান বলেন, রোকেয়া বেগম আমার জেঠী হয়। তিনি বিভিন্ন
রোগে ভ‚গছেন। এমন একজন অসহায় মহিলার সাথে পশুর মত আচরণ করলো দুর্বিত্তরা। আমি খুবই মর্মাহত। তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।


এই বিভাগের আরও খবর