শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে সুগন্ধি-সটাকী বরোপীটে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

reporter / ৪৮৯ ভিউ
আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তর উপজেলার সুগন্ধি সটাকী বরোপীটে বিষ প্রয়োগ করে ৪ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের সুগন্ধি সটাকি বরোপীট জলাশয়ে এ ঘটনা ঘটে।
বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ৪ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। সুগন্ধি গ্রামের সাইফুল ইসলাম বলেন, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের সুগন্ধি সটাকি বরোপীট জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছি। মাছ ধরার জন্য পানি সেচে কমানো হয়েছে। মঙ্গলবার রাতে বাড়ি চলে যাই। বুধবার সকাল গিয়ে দেখি মাছ মরে ভেসে উঠছে। দুর্বৃত্তরা আমার জলাশয়ে মাছ মারার জন্য কীটনাশক ব্যবহার করেছে।
তিনি আরো বলেন, সুগন্ধি গ্রামের সাবেক মন্ত্রী এম শামসুল হকের পুত্র আনিছুল হক’সহ তার সাঙ্গপাঙ্গরা পুর্ব শত্রুতার জের ধরে এ কাজ করেছে। মৎস্যচাষি সাইফুল ইসলাম’সহ এলাকার যুবকরা মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করে আসছেন।


এই বিভাগের আরও খবর