শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে ২০ পিস ইয়াবাসহ আটক ২

reporter / ৩১৪ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার ১০ এপ্রিল রাত প্রায় ৯টার দিকে উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের মিরাকান্দি এলাকা থেকে মাদক বিক্রয় করার সময় পুলিশ তাদের আটক করে। মতলব উত্তর থানার এসআই আবু হানিফ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদের হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে। এসময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটকৃতরা হলো উপজেলার এখলাছপুর গ্রামের আমানউল্লাহ মাস্টারের ছেলে আল ইমরান রিয়াদ (৩৪) এবং ফরাজিকান্দি ইউনিয়নের মিরাকান্দি গ্রামের  হান্নান হাওলাদারের ছেলে বশির আহমেদ হাওলাদার (২৪)। তাদের কোর্টে প্রেরন করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, আমান উল্লাহ মাস্টারের ছেলে আল ইমরান রিয়াদ এর আগেও ঢাকার রামপুরা থানায় ২০১৭ সালে ইয়াবাসহ আটক হয়েছিল বলে জানা গেছে। বর্তমানে সেই মামলাও চলমান আছে।
এবিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, মাদকের সাথে আমাদের কোন আপোষ নেই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স।মাদকের সাথে যেই জড়িত থাকুক কাউকেই ছাড় দেওয়া হবেনা। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত আছে এবং থাকবে।


এই বিভাগের আরও খবর