শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

মতলব উত্তর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নাউরী আদর্শ ডিগ্রী কলেজ

reporter / ৩০৫ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
শিক্ষাক্ষেত্রে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে কুমিল্লা বোর্ডের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নাউরী আদর্শ ডিগ্রী কলেজ।
জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২২ এ অত্র প্রতিষ্ঠানটি ৪ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। মতলব উত্তর উপজেলা শিক্ষা  কর্মকর্তা মো:আব্দুল কাইয়ুম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন বিভিন্ন দিক পর্যালোচনা করে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক মতলব উত্তর উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের  ৬ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়েছে :-  শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ  রোভার স্কাউটস শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শ্রেষ্ঠ রোভার শিক্ষার্থী।
তিনি আরও বলেন কলেজ পর্যায়ে নাউরী আদর্শ ডিগ্রী কলেজ,শ্রেষ্ঠ কলেজ, এবং অত্র কলেজের প্রভাষক মারুফ বিল্লাহ  শ্রেষ্ঠ রোভার শিক্ষক, জান্নাতুন মারিয়া শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ রোভার, এ কে এম তাহিম ইবনে তাজুল। শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন লুধুয়া স্কুল & কলেজের সহকারী অধ্যাপক মো:কামরুজ্জামান।
স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছেন, নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম তাজুল ইসলাম।
নাউরী আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জনাব আলাউদ্দিন বলেন এ সাফল্য  নাউরী আদর্শ ডিগ্রী কলেজ পরিবারের ঐকান্তিক প্রচেষ্টার ফসল। বিশেষ করে অত্র কলেজের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠিতা সভাপতি,মতলব উত্তর দক্ষিণের মাননীয় সাংসদ জনাব আলহাজ্ব এ্যাড.মো নুরুল আমিন রুহুল। এই মহান  ব্যাক্তির অক্লান্ত পরিশ্রম, সুদক্ষ পরিচালনার কারনেই এতো অল্প সময়ে শ্রেষ্ঠ কলেজে উত্তীর্ণ হয়েছি।


এই বিভাগের আরও খবর