শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তর উপজেলা মহিলা আ.লীগের নবগঠিত কমিটিকে মুক্তার গাজী’র অভিনন্দন

reporter / ৩০৯ ভিউ
আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে পারভীন শরীফ সভাপতি ও লাভলী চৌধুরীকে সাধারণ সম্পাদিকা করে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করায় চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান ও যুগ্ম আহ্বায়ক মিসেস আয়েশা রহমান লিলি, যুগ্ম সুবর্ণা চৌধুরী বীনা’সহ নির্বাচিত নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন আ’লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ গাজী মুক্তার হোসেন। শনিবার ২৬ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আধুনিক মতলবের রূপকার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান, যুগ্ম আহ্বায়ক মিসেস আয়েশা রহমান লিলি ও যুগ্ম সুবর্ণা চৌধুরী বীনা উনাদের প্রতি সুন্দর একটি কমিটি উপহার দেওয়ার জন্য।
তিনি আরো বলেন, মতলব উত্তর উপজেলা মহিলা আ’লীগকে একটি যোগ্য ও সঠিক নেতৃত্বের হাতে তুলে দেওয়া জন্য। আমার বিশ্বাস নবগঠিত কমিটির তাদের হাত ধরে মহিলা আ.লীগ আরো গতিশীল হবে। আমার জানামতে সকল সদস্য আওয়ামী লীগ পরিবারের সন্তান। তিনি আরো বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মহিলা আওয়ামী লীগের ভূমিকা অপরিসীম। মহিলা আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামে অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখছে। মুক্তিযুদ্ধসহ সকল আন্দোলন সংগ্রামে মহিলাদের গুরত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে উপজেলা মহিলা আওয়ামী লীগ কাজ করবে।


এই বিভাগের আরও খবর