শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শান্তি সমাবেশ

reporter / ৩১২ ভিউ
আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যে ও তান্ডবলীলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে মতলব উত্তর উপজেলার স্বেচ্ছাসেবক লীগ। শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরাজীকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেওয়ান আ. রহিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু। তিনি বলেন, আমরা আজকের সমাবেশের মধ্য দিয়ে প্রমাণ করতে চাই, বাংলার জনগণ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল, দেশ এগিয়ে যাচ্ছে, দেশের উন্নয়নের ধারা অব্যাহত আছে। আমরা প্রমাণ করতে চাই, দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে ও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি জনগণ আস্থাশীল। বিএনপি-জামায়াত দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে তার প্রতিবাদে এই সমাবেশ।
তিনি আরো বলেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের মতলবে বিএনপির জামাতের সন্ত্রাসীদের মাথাচাড়া দিয়ে উঠার সুযোগ দেয়া হবেনা। তাদের প্রতিরোধ করতে হবে। সমাবেশ শুরুর দিকে বক্তব্য রাখেন স্থানীয় সহযোগী সংগঠনের নেতারা।


এই বিভাগের আরও খবর