শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তর ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

reporter / ২৯৯ ভিউ
আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

তারেক জিয়া বিদেশে বসে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়
                  —-সাজেদুল হোসেন চৌধুরী দিপু
মতলব উত্তর প্রতিনিধিঃ
মতলব উত্তরে দেশব্যাপী জামায়াত-বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার মায়া বীরবিক্রম সেতু টুল প্লাজা সংলগ্নে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।।
মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শরিফুল ইসলাম প্রধানের সভাপতিত্বে ও সদস্য ছদরুল আমিনের পরিচালনায় সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু।
প্রধান অতিথির বক্তব্যে দিপু চৌধুরী বলেন, জামায়াত-বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার নীল নকশা তৈরি করছে। জ্বালাও-পোড়াও ও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করছে। ২১ আগস্টের হামলার মূল হোতা তারেক জিয়া বিদেশে বসে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। খুনি তারেক জিয়ার দোসররা দেশে বসে ক্ষমতার স্বপ্ন্ন দেখছে।
তিনি আরো বলেন, দেশের উন্নয়নে দিশেহারা হয়ে জামায়াত-বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্র করছে যা কখনো বাস্তবায়ন করতে দেয়া হবে না। বাংলাদেশ ছাত্রলীগ কর্মীরা বেঁচে থাকতে তাদের এ স্বপ্ন কখনো পূরণ হবে না। দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাত্রলীগ কঠোর হাতে তা দমন করবে। স্বাধীনতাবিরোধী জামায়াত-বিএনপিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগেরর সহ-সম্পাদক আশফাক চৌধুরী মাহি। আরো বক্তব্য রাখেন, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্ল্যাহ সরকার লিখন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইঞ্জি. ফখরুল ইসলাম রনি’সহ আরো অনেকে।


এই বিভাগের আরও খবর