শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

মতলব দক্ষিণে ৩৬ মাদ্রাসা-এতিমখানায় সৌদি আরবের খেজুর বিতরণ

reporter / ২০৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

সাইফুর রহমান সবুজঃ

পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরব সরকারের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে প্রাপ্ত খেজুর চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। এতিম শিশু ও মাদ্রাসা শিক্ষার্থীদের ইফতারের সুবিধার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার মোট ৩৬টি মাদরাসা ও এতিমখানার জন্য ১৪ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। তালিকাভুক্ত প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে এই বরাদ্দ পৌঁছে দেওয়া হয়।

​উক্ত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম এবং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদল। তাঁরা স্বশরীরে উপস্থিত থেকে বিভিন্ন এতিমখানার প্রতিনিধিদের হাতে খেজুরের প্যাকেট তুলে দেন।

​বিতরণকালে ইউএনও কেএম ইশমাম বলেন,রমজানের এই পবিত্র সময়ে এতিম শিশুদের ইফতারে সামান্য উপহার দিতে পেরে আমরা আনন্দিত। এই সামান্য সহায়তায় শিশুদের মুখে যে হাসি ফুটেছে, তা অত্যন্ত তৃপ্তিদায়ক। প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে আরও বেশি বরাদ্দ পাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়, যাতে কোনো এতিম শিশুই ইফতারের আনন্দ থেকে বঞ্চিত না হয়।

​স্থানীয় আলেম-ওলামা ও সংশ্লিষ্টরা সরকারের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করেন, এ ধরনের কার্যক্রম মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।


এই বিভাগের আরও খবর