শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মহান মে দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

reporter / ৫৮৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
” শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।” এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে
মহান মে দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে জেলা প্রাশাসন চাঁদপুর-এর আয়োজনে সভায় “চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি,রেজিঃ নং চট্র-১৮৭৮ এর পক্ষ থেকে- মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাাদ জানান। এবং উক্ত সভার প্রধান অতিথি  কামরুল হাসান মহোদয়, জেলা প্রশাসক, চাঁদপুর ও সভার বিশেষ অতিথি  মোঃ মিলন মাহমুদ মহোদয়,পুলিশ সুপার,চাঁদপুর এর নিকট ৪ দফা দাবি উপস্থাপন করেন অত্র সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার।তিনি তার বক্তব্যে সংশ্লিষ্ট সকলের নিকট প্রথম ও প্রধান দাবী হিসেবে তুলে ধরেন – (১)” চাঁদপুর বিআরটি-এর অনিয়ম ও মানুষ হয়রানি বন্ধ করা সহ সিএনজি চালিত অটোরিক্সার রোট পারমিট ও পিটনেস অনলাইনের মাধ্যমে দেওয়ার জন্য জোর দাবি জানান। এতে করে অসহায় মালিকগণ দালালদের বিভিন্ন প্রকার হয়রানি থেকে রক্ষা পাবে।
(২) যানযট নিরসনের লক্ষে চাঁদপুর – কুমিল্লা আঞ্চলিক মহা সড়কের পাশে পড়ে থাকা অপ্রয়োজনীয় সকল জিনিস – ইট,বালু ও গাছের টুকরা ইত্যাদি অপসারণ করা ও মানুষ চলাচলের সু-ব্যবস্হা করা।
(৩) ব্যাটারী চালিত অটোরিক্সা আঞ্চলিক মহাসড়কে চলাচল বন্ধ করা।
(৪) দূর্ঘটনা রোধকল্পে ব্যাটারী চালিত অটোরিক্সা ও মিশুক অপ্রাপ্ত বয়ষ্ক চালকের দ্বারা পরিচালনা বন্ধ করা।
তিনি বক্তব্য শেষে সভার সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি সহ উপস্থিত সকলে ধন্যবাদ জানিয়ে উনার বক্তব্য শেষ করেন।
” জয় বাংলা,জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গমাতা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। “


এই বিভাগের আরও খবর