শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মায়া চৌধুরীকে পুনরায় সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত করায়

reporter / ৩১০ ভিউ
আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

মতলব উত্তরের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ
আওয়ামী লীগের ২২তম সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মতলব উত্তরের কৃতিসন্তান বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে পুনরায় নির্বাচিত করায় উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা। পদ ঘোষণার পর আজ ২৫ ডিসেম্বর বিকালে চাঁদপুর মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় আনন্দ মিছিল ও একে অপরকে মিষ্টি মুখ করান। এসময় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে পুনরায় নির্বাচিত করায় নেতাকর্মীরা দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। রোববার বিকেলে উপজেলার মোহনপুরে যুবলীগ নেতা হাসান মুর্শেদ চৌধুরী আহারের নেতৃত্বে বিরাট আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। মিছিলটি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এর মোহনপুরস্থ বাড়ী আলী ভিলা থেকে শুরু হয়ে মুদাফর বাজার ও মাথাভাঙ্গা প্রদক্ষিণ শেষে পুনরায় মোহনপুর বাজারে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে এসে শেষ হয়।
সভায় যুবলীগ নেতা হাসান মুর্শেদ চৌধুরী আহার বলেন, ‘হাজারো নেতা-কর্মীদের রক্ত ঘামে গড়া প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নব-গঠিত কমিটিতে প্রিয় নেতা, আমার অভিভাবক জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে পুনরায় নির্বাচিত করায় দেশরত্ন শেখ হাসিনাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আরো বলেন, পুরো মতলব একসময় বিএনপির আস্তানা বা ঘাটি ছিল সেখান থেকে আমার রাজনীতির অভিভাবক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের অক্লান্ত পরিশ্রমে এবং নেতৃত্বে মতলবের মাটিকে আওয়ামী লীগের ঘাটিতে রুপান্তরিত করা হয়েছে। এরপর থেকে বৃহত্তর মতলবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। তিনি শুধু দলকে শক্তিশালী করেননি, তিনি এই মতলবকে উন্নয়নের রোল মডেল হিসেবে মাথা উঁচু করেছেন। তাই মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে উন্নয়নের রূপকার উপাধি দেয়া হয়েছে।
এ সময় আ’লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী, সাবেক যুবলীগ নেতা বদিউল আলম বদু, সাবেক ইউপি সদস্য হুমায়ুন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, আলী জিন্নাহ মিজি, নান্নু মিজি, লনী সিকদার, জিল্লুর রহমান, যুবলীগ নেতা শাহাদাত সরকার, বাবুল প্রধানীয়া, বাবু বেপারী, স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহীন চৌধুরী, আক্রম আলী প্রধানীয়া, আল আমিন তপাদার, শফিক’সহ আনন্দ মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর