শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্টে ১ লক্ষ টাকা অর্থ জরিমানা

reporter / ৪৬২ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ
শাহরাস্তিতে অবৈধভাবে কৃষি জমির উর্বর মাটি কেটে নেওয়ার অভিযোগে মোবাইল কোর্টে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শাহরাস্তি উপজেলার বিভিন্ন ফসলি মাটের কৃষি জমির মাটি গিলে খাচ্ছে ব্রিক ফিল্ডে, উর্বর মাটি বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে এক লক্ষ  টাকা জরিমানা করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ এর নির্দেশনায়, ১০ মে বুধবার বিকেলে  শাহরাস্তি উপজেলার চিতোষী পৃর্ব ইউনিয়নের মনিপুর মৌজায় মনিপুর ফসলী মাঠ থেকে অবৈধভাবে বেকু দিয়ে কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  মোবাইল কোটে বেকুর মালিক মোঃ রাশেদকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনে অপরাধে ১৫(১) ধারয়  -১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী।
মোবাইল কোর্টে বেকুর মালিক পরানপুর গ্রামে মোঃ রাশেদকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন  শাহরাস্তি থানা পুলিশের একটি টীম।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা যায় কৃষিজমির উর্বর মাটি বিক্রি ও পরিবহন করা আইনত দন্ডনীয় অপরাধ।  কৃষি জমির উর্বর মাটি কেটে তা বিক্রি করা যাবেনা। কেউ অবৈধভাবে কৃষি জমির উর্বরমাটি কেটে বিক্রি করলে এবং ট্রাক্টর ও আইসার ট্রাক
পরিবহন করলে তাদের বিরুদ্ধে কঠোর শান্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর