শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

শাহরাস্তির জনতা উবি’র ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ

reporter / ৭৮০ ভিউ
আপডেট : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ শাহরাস্তির জনতা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মোঃ আবুল কালাম আজাদ।

শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের মোফল্লার ঐতিহ্যবাহী জনতা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির পর্যায়ক্রমে ৪র্থ বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো আবুল কালাম আজাদ।

৩ ডিসেম্বর রোববার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকল্পে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী রুহুল আমিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নির্বাচিত অভিভাবক সদস্য, সংরক্ষিত ও শিক্ষক প্রতিনিধির সর্বসম্মতীকমে সাবেক ছাত্রনেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ জনতা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদ আলম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ নজরুল ইসলাম মিয়াজী, নির্বাচিত অভিভাবক সদস্য আব্দুর রহিম তালুকদার, মোঃ আনোয়ার হোসেন, জহির মিয়াজী, মোঃ ইসমাইল হোসেন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নাছিমা আক্তার।

নব-নির্বাচিত সভাপতি মোঃ আবুল কালাম আজাদ বলেন আমি গত ৩বার বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালনে যেভাবে বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকান্ড করেছি। এবারও এই উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্তকরেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের গুণগতমান শিক্ষা অর্জন ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড উন্নয়নে সকল শিক্ষক, অভিভাবক সদস্যসহ সকলের আন্তরিক ও সহযোগিতা কামনা করেছেন তিনি।


এই বিভাগের আরও খবর