শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

শাহরাস্তিতে পাকা রাস্তার উদ্বোধনের কয়েক ঘন্টার মধ্যেই নামফলক ভাংচুর

reporter / ৫০৪ ভিউ
আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার হাজীগঞ্জ- শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এর উন্নয়ন কাজের নামফলক ভাঙচুর করা হয়েছে।

সোমবার ৮ মে দুপুরে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের কোয়ার মিয়াবাড়ি থেকে নুনিয়া সড়কের শুভ উদ্ভোধন করেন স্হানীয় সংসদ সদস্য। উদ্বোধনের কয়েক ঘন্টার মধ্যেই রাতের অন্ধকারে দুষ্কৃতকারীরা নামফলকটি ভেঙে ফেলে।  ৯ মে সকালে নামফলকটির ভাংচুরের দৃশ্য দেখে এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবিষয়ে চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের ৩ নং ওয়ার্ড সভাপতি ফারুক হোসেন ও ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করেন।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ হোসেন জানান, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত চলছে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুলফিকার মোঃ আনোয়ার বলেন, বিষয়টি আমি স্থানীয় নেতাদের মাধ্যমে জানতে পারি। যারা এগুলো ভাঙচুর করেছে, তারা সরকারের উন্নয়নবিরোধী দুর্বৃত্ত। আমি ঘটনায় নিন্দা প্রকাশ করছি।ঘটনাটির ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। যারা এঘটনাটি ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এধরনের নেক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন মহল।


এই বিভাগের আরও খবর