শিরোনাম:
ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের

শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের মাতৃবিয়োগ

reporter / ৫৩৬ ভিউ
আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ 
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেলের মা খায়রুন্নেছা মৃত্যুবরণ করেছেন (ইন্না- লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স ১শত বছর।
২২ মে সোমবার রাত সাড়ে ১০টায় বার্ধক্যজনিত  রোগে নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে যান। ২৩ মে মঙ্গলবার সকাল ১০টায় জানাজা শেষে তাকে মরহুম স্বামী লুৎফর রহমান এর পাশে দাফন করা হয়।
খায়রুন্নেছার মৃত্যুতে শোক জানিয়েছেন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী, হেমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিআইপি ইঞ্জিনিয়ার মো:শফিকুর রহমান, পাওয়ার সেলের ডিজি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন  এবং শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু। ওনার মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং  মরহুমার আত্মার চির শান্তি কামনা করি।  তার পরিবারের প্রতি সমবেদনা জানান ।
জানাজায় উপস্থিত ছিলেন, চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ যোবায়েদ কবির (বাহাদুর), শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতা বিল্লাল হোসেন তুষার, ইঞ্জিনিয়ার মামুন আলম, মনিরুজ্জামান আনসারি, শাহরাস্তি উপজেলার ছাত্রলীগের আহবায়ক এমদাদুল হক মিলনসহ শাহরাস্তি উপজেলার ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।


এই বিভাগের আরও খবর