শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

শাহরাস্তি সাংবাদিক ঐক্য পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

reporter / ৩৭৯ ভিউ
আপডেট : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে মহাসমারোহে দোয়া ও  ইফতার মাহফিল সম্পন্ন করেছে শাহরাস্তি সাংবাদিক ঐক্য পরিষদ।
শুক্রবার (৭ এপ্রিল) শাহরাস্তির মেহের রেল স্টেশনের পাশে অবস্থিত প্যাড়াডাইস কফি শপে শাহরাস্তি সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে এবং সাংবাদিক শাহ আলম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মাঈনুল ইসলাম কাজল, প্রিয় চাঁদপুর এর সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, শাহরাস্তি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, শাহরাস্তির ব্র্যাক ব্যাংক এজেন্ট আহসান উল্লাহ, প্রবাসী মাহবুব আলম প্রমুখ।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, স্বপন কর্মকার, মীর হেলাল, ফয়েজ আহমেদ, কামরুজ্জামান সেন্টু, সজল পাল, জামাল উদ্দিন, রফিকুল ইসলাম, রাফিউ হাসান হামজা, হাসানুজ্জামান, জসিম উদ্দিন, মোসাদ্দেক হোসেন জুয়েল, সিদ্দিকুর রহমান নয়ন, রিপন হোসেন, ইমরান হোসেন, সাখাওয়াত হোসেনসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন- সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা ও লেখার অধিকার রক্ষা করতে হবে। সত্যিকার সাংবাদিকরা কারো প্রলোভনে প্রলুদ্ধ হয় না এবং কারো ভয়ে জীবন যাপন করেনা। দেশ ও দেশের মানুষের অধিকার, স্বার্থ সংরক্ষণ এবং দেশের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে থাকে।
সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা সংরক্ষণ এবং এই স্বাধীনতার অপব্যবহার রোধ করতে আইনগত কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এই দায়িত্ব স্থানীয় নেতৃবৃন্দকে যথাযথভাবে পালন করতে হবে। প্রত্যেক সাংবাদিকদের একটা বিষয় খেয়াল রাখতে হবে শুধু নেতিবাচক সংবাদ পরিবেশন নয়, ইতিবাচক সংবাদ বা গঠনমূলক সংবাদ পরিবেশন করতে হবে যাতে মানুষ ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়।
উল্লেখ্য, এই দোয়া ও ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন উপজেলা বাদিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মনির হোসেন।


এই বিভাগের আরও খবর