শিরোনাম:
ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের

সন্তোষপুর দরবার শরীফে বদর দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

reporter / ৪৬০ ভিউ
আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী সন্তোষপুর দরবার শরীফ কমপ্লেক্সে ঐতিহাসিক বদর দিবস পালিত হয়েছে।
নেছার মঞ্জিল, সন্তোষপুর দরবার শরীফের মিলনায়তনে রোববার (৯ এপ্রিল)  প্রতি বছরের ন্যায় ১৭ রমজান এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য ও গুরুত্বারোপ করে বিশদ আলোচনা শেষে সর্বজন শ্রদ্ধেয় আলেম, সন্তোষপুর দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ আব্দুল করিম বিন মুহাম্মদ বলেছেন, কাদিয়ানীদের অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে ঘোষণা করতে সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে বক্তব্যে তিনি বলেন, কাদিয়ানীরা আমাদের নবী মুহাম্মদ (স:) কে শেষ নবী হিসেবে মানে না। তাই তারা কাফের। তাদের মুসলমান বলা যাবে না। মুসলমানদের সাথে কাদিয়ানীদের কোনও ধরনের আত্মীয়তাও করা যাবে না। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে কাদিয়ানীদের কাফের ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশেও কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে হবে। কাদিয়ানীরা এদেশে থাকতে পারবে হিন্দু অথবা অমুসলিম হয়ে। মুসলমান হিসেবে কাদিয়ানীরা বাংলাদেশে থাকতে পারবে না।
আলোচনা শেষে দেশের বিভিন্ন স্থান থেকে আগত হাজারো নবী প্রেমিক আশেকে রাসূলগন, সন্তোষপুর দরবার শরীফের ভক্ত, মুরিদীন, হিতাকাঙ্খী, বদরী সদস্য ও পীর ভাই মুহেব্বীনদেরকে নিয়ে ৩১৩ জন বদরী সাহাবায়ে কেরামের মোহাব্বতে দাতা সদস্যদের সৌজন্যে দেশবাসী ও মুসলিম জাতির শান্তি কামনায় দোয়া করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন পীর সাহেব সন্তোষপুর।
এসময় ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম সহ ওলামা মাশায়েখগণ, জনপ্রতিনিধি, রাজনীতিবীদ,ব্যবসায়ী ও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর