শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

সাধারণ সম্পাদক পদে দেখতে চায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা মতলব উত্তরে দুর্দিনের ত্যাগী সংগঠক আলহাজ্ব মুক্তার গাজী

reporter / ৩৮৭ ভিউ
আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
দুর্দিনের পরিক্ষিত ও ছাত্রলীগের ত্যাগী নেতা, দক্ষ যুব সংগঠক আলহাজ¦ মুক্তার হোসেন গাজীকে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দেখতে চায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানাগেছে। নেতৃত্ব পেতে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ে আওয়ামী লীগ শীর্ষ নেতাদের কাছেও নিজেদের অবস্থান তুুলে ধরতে সচেষ্ট সম্ভাব্য প্রার্থীরা।
সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব মুক্তার হোসেন গাজীকে চায় তৃৃণমূল আওয়ামী লীগের কর্মীরা। খোজ নিয়ে দেখা গেছে, উপজেলার ওয়ার্ড থেকে শুরু করে উপজেলায় যুবরাজনীতিতে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। দলের দুঃসমেয়ে বিপদে আপদে তাকে পাশে পেয়েছে দলের সাধারণ কর্মীরা।
সূত্রে জানাযায়, মতলব উত্তরের রাজনীতিতে আলহাজ¦ মুক্তার হোসেন গাজী এক দক্ষ যুব সংগঠক, কর্মী বান্ধব, ত্যাগী, দুর্দিনের পরীক্ষিত আ’লীগ নেতার নাম। ছাত্রজীবন থেকে তিনি বঙ্গবন্ধুর আদর্শ লালন করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে যাচ্ছেন। আগামী উপজেলা আওয়ামী লীগের কমিটিতে দলের কর্মী সমার্থকরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায়।
আলহাজ¦ মুক্তার হোসেন গাজী বর্তমানে মতলব উত্তর আ’লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও জহিরাবাদ ইউনিয়ন আ’লীগের সভাপতির দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি আ’লীগের সকল কর্মকান্ডে নেতৃত্ব দিয়ে আসছেন। চাঁদপুর-২ আসনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে নৌকার প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করতে তার বিশাল কর্মী বাহিনী নিয়ে দিন রাত কাজ করেন তিনি।
তৃণমূল আ’লীগের নেতাকর্মীরা বলেন, আলহাজ¦ মুক্তার হোসেন গাজী উপজেলা আ’লীগের কর্মীবান্ধব একজন নেতা। আ’লীগ নেতা কর্মীদের কাছে গ্রহণযোগ্যতা, শ্রদ্ধা ও ভালোবাসার অনন্য স্থান দখল করে আছেন তিনি। তিনি যদি সাধারণ সম্পাদক হয় তাহলে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা মূল্যায়ন পাবে এবং তৃণমূলের কর্মীরা একজন কর্মীবান্ধব নেতা পাবেন এমনটা আশা করছেন তারা।
আলহাজ¦ মুক্তার হোসেন গাজী বলেন, আমাকে যদি দল চায় তাহলে আমি আ’লীগের সাধারণ সম্পাদক পদে আছি আমার ব্যক্তিগত কিছু চাওয়ার নেই। আমি বাংলাদেশ আওয়ামী পরিবারের একজন সদস্য। আমাকে আ’লীগের সাধারণ সম্পাদক করা হলে উপজেলা কমিটির গুরুত্বপূূর্ণ পদগুলোতে সৎ যোগ্য ও দলের জন্য নিবেদিতপ্রাণ কর্মীদের মূল্যলন করা হবে ।


এই বিভাগের আরও খবর