শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

সাবেক ইউপি সদস্য কামাল মল্লিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

reporter / ৩৪০ ভিউ
আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
 চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কামাল মল্লিকের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। গত ২৮ আগস্ট রবিবার সকালে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের মান্দারতলী গ্রামে কামাল মল্লিকের বাড়িতে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।  এতে বক্তব্য দেন কামাল হোসেন মল্লিক,  রংমালা বেগম।
 এসময় কামাল মল্লিক বলেন,আমি গত ১০ বছর ইউপি সদস্য  থাকা অবস্থায় সরকারের তৃনমূল পর্যায়ের অনেক উন্নয়ন কাজ করেছি।
আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও শেখ হাসিনার কর্মী। আমি দলীয়ভাবে ইউনিয়ন যুবলীগ করি।। আমার ইউপি নির্বাচনে ৩ বার সদস্য পদে নির্বাচন করি। দুই বার জনগনের ভোটে নির্বাচিত হই। এই নির্বাচনে আমার প্রতিদন্ধী প্রার্থী ও তাদের সমর্থক একই গ্রামের নজরুল মেম্বার, সাবেক মেম্বার মোজাম্মেল হক, বিএনপি নেতা কুদ্দুস, তুহিনসহ আরো কিছু লোকজন আমার বিরোধিতা করে আসছে। তাছাড়া রাজনৈতিকভাবেও তারা বিএনপি দলীয়। সরকারের ভাবমূর্তি নস্ট করার জন্য পায়তারা করছে। তারা মিথ্যা মামলা ও মিথ্যা অভিযোগ দিয়ে বারবার হয়রানি করে।
ঐ চক্রসহ আরো ১০/১২ জন মিলে মাদক বিক্রি,সেবন,  নারী ধর্ষণ, মারামারিসহ সব ধরনের অন্যায় কাজে লিপ্ত থাকে। কুদ্দুস একজন নারীলুবী ও সন্ত্রাস। সে অনেক নারীকে জোর করে ধর্ষণ করেছে। এখনো অনেক নারী তার ভয়ে আতংকে থাকে।  তাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমার প্রতি শত্রুতা করে আসছে।
দক্ষিণ মান্দারতলীতে একটি রাস্তা সংসকারের সময় বেকু ব্যাবহার করে মানুষের গাছগাছালী নষ্ট করে ফেলেছে। এতে ঐ এলাকার সাধারণ মানুষ ক্ষুব্ধ। তাদের ভয়ে কেউ কথা বলেনা। মিজান বেপারি নামে একজন প্রতিবাধ করতে গেলে তারা তার বাড়িতে হামলা, ভাংচুর করে এবং মিজানের মা এবং বোনকে  মারধর করে।
গত ১৭ আগষ্ট গভীর রাতে হয়তো কোন নারী সংক্রান্ত বিষয়ে কুদ্দুসকে কে বা কাহারা মেরেছে তা আমি জানিনা। অথচ কুদ্দুস আমাকে বিবাধী করে  থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। গত ২৭ আগষ্ট ঐ চক্র সংঘবদ্ধ হয়ে বিএনপি -জামাত নেতাকর্মী এবং  অন্য গ্রামের লোকজন এনে ও টাকা দিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে। অথচ কুদ্দুসের মারামারির ঘটনা সম্পর্কে আমি কিছু জানিনা। সাংবাদিকদের ভূল তথ্য দিয়ে যে সংবাদ প্রকাশ করেছে তা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা জানাই।
তিনি আরো বলেন, মান্দারতলী গ্রামের বিল্লাল, মামুন,  জাকির, আরিফ,মিন্টু , বাবর আলী, আবুল কালাম,মোছলেমসহ অর্ধ শতাদিক লোক কুদ্দুসের দ্বারা লাঞ্চিত হয়েছে।
 শুধু তাই নয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তারা মারধর, গালমন্দ ও হত্যার হুমকি দেয়।
এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর