শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

সিরিজ বোমা হামলার প্রতিবাদে চাঁদপুরে যুবলীগের বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন

reporter / ৫০১ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে যুবলীগ।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে চাঁদপুর সদর ও পৌর যুবলীগের আয়োজনে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বাসভবন থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় কালো পতাকা প্রদর্শন করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখের নেতৃত্বেহ এই কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক ঝন্টু দাস, সদস্য নজরুল ইসলাম বাদল, আব্দুল গনি গাজী, মকবুল মিয়াজী, জিয়াউল আমিন দিপু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আব্বায়ক তাজুল ইসলাম মিয়াজী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোতালেব, আতাউর রহমান পারভেজ।
এসময় বক্তারা বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটে। তারাই জঙ্গিদের লালন-পালন করে আসছে। তাই দেশবিরোধী অপশক্তি ও তার দোসদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা হয়। তারপর থেকে দিনটি সিরিজ বোমা হালার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর