শিরোনাম:
চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের মতলব দক্ষিণে দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী

reporter / ৬২৩ ভিউ
আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থানকালীন এই সময়ে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
বুধবার স্বেচ্ছাসেবক দফতর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী বলেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গিয়েছেন। তাই তার অবর্তমানে আমাকে (মোবাশ্বের চৌধুরী) সংগঠনের কার্যক্রম চলমান রেখে সংগঠনকে আরো এগিয়ে নিতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রঙ্গত, আজ বুধবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু তার মা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে উদ্দেশ্যে রওনা হয়েছেন। এছাড়া তার
সফরসঙ্গী সঙ্গে রয়েছেন আরো দুইজন স্বেচ্ছাসেবক লীগের নেতা।
উল্লেখ্য মোবাশ্বের চৌধুরী ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে অত্যন্ত যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেছেন।


এই বিভাগের আরও খবর