শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

হাইমচরে ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৬ জেলে আটক

reporter / ৩৪৮ ভিউ
আপডেট : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ হাইমচর মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার কারণে ৬ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩ জেলেকে ১ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বাকী ৩ জেলের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে। একই জব্দ হয়েছে ১ লাখ ২০ হাজার মিটার কারেন্টজাল ও ১টি মাছ ধরার নৌকা।
রোববার (৯ এপ্রিল) সকালে এসব তথ্য জানান হাইমর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ।
তিনি বলেন, শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৭.২০ মিনিট হতে রাত সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার টাস্কফোর্স কমিটি হাইমচর সম্মিলিত অভিযানে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৬ জেলেকে আটক করেন। অভিযানে ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও একটি দুই ইঞ্জিন বিশিষ্ট কাঠের নৌকা জব্দ করা হয়।
উপজেলা টাস্কফোর্সের অভিানে আটক ৩ জেলেকে মোবাইল কোর্টের আওতায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে নীলকমল নৌপুলিশ ফাঁড়ি কর্তৃক আটক ৩ জেলে বিরুদ্ধে হাইমচর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।
সম্মিলিত অভিযানে নেতৃত্ব দেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহলা চৌধুরী।
অভিযানে উপস্থিত ছিলেন কোস্টগার্ড হাইমচর নয়ানি আউটপোস্টের কন্টিজেন্ট কমান্ডার, নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।


এই বিভাগের আরও খবর