শিরোনাম:
মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার

হাইমচরে ২৫ মণ জাটকা জব্দ

reporter / ৩৯৫ ভিউ
আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের হাইমচের কোস্টগার্ডের অভিযানে এক হাজার কেজি (২৫ মণ) জাটকা জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল  রোববার (২২ জানুয়ারি) দুপুরে লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের একটি দল চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চর ভৈরবি মৎস্য আড়তের আশপাশে এ অভিযান চালায়।
অভিযানে মাছের আড়ত থেকে প্রায় এক হাজার কেজি জাটকা জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম।
পরে জব্দকৃত জাটকা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
রোববার সন্ধ্যায় কোস্টগার্ড ঢাকা জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।


এই বিভাগের আরও খবর