শিরোনাম:
মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার

হাইমচর ইউপিতে শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আঃ হক মোল্লার সংবাদ সম্মেলন

reporter / ৪৫১ ভিউ
আপডেট : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

মোঃ আলমগীর হোসেন হাইমচরঃ
হাইমচর উপজেলার ৫নং হাইমচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অবাদ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১টায় হাইমচর  প্রেসক্লাবে ৫নং হাইমচর ইউনিয়নবাসীর ভোটের অধিকার বাস্তবায়নে এ সংবাদ সম্মেলন করেন।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবের সভাপতি খুরশিদ আলম, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মাষ্টার, অর্থবিষয়ক সম্পাদক মামুন মিজিসহ সাংবাদিক বৃন্দ।
সংবাদ সম্মেলনে ৫নং হাইমচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আঃ হক মোল্লা বলেন পঞ্চম ধাপের নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নিরপেক্ষ হয় নির্বাচন কমিশন ও প্রশাসনের সহযোগিতা কামনা করি। আমি হাইমচর ইউনিয়নের জনগণের সাথে সবসময় মিশে আছি। নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় সেই পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানাই।


এই বিভাগের আরও খবর