শিরোনাম:
শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

হাজীগঞ্জে পৌর চত্ত্বরে আওয়ামীলীগ ওহাজীগঞ্জে পৌর চত্ত্বরে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবসে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবসে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে

reporter / ৩৯৫ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

 বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা গড়তে সম্মিলিত প্রচেষ্টায় কাজ করতে হবে
…..মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম 
 হাজিগন্জ প্রতিনিধিঃ
 বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর  স্বপ্নের সোনার বাংলা গড়তে সম্মিলিত প্রচেষ্টায় কাজ করতে হবে। তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তিত পরিকল্পনা,যুগোপযোগী সিদ্ধান্ত, বলিষ্ঠ নেতৃত্বে এবং নিরলস প্রচেষ্টায় আজ বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। তাই বঙ্গবন্ধুর আদর্শকে অন্তরে ধারণ করে এগিয়ে যেতে হবে। যারা দলের মধ্যে ঘাপটি মেরে বসে আছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ, স্বাধীনতাবিরোধী অপশক্তি, আন্তর্জাতিক মহলের সাথে আঁতাত করে দলের (আওয়ামী লীগ) একটি অংশ ষড়যন্ত্রে লিপ্ত।
উপরোক্ত কথাগুলো বলেছেন, মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। সোমবার (১৫ আগস্ট) সকালে হাজীগঞ্জ পৌরসভা চত্ত্বরে উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় একথা বলেন।
এর আগে তিনি পৌরসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের সভাপতিত্বে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুর রউফ।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহম্মদ খসরুর উপস্থাপনায় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সেলিম, সাবেক সাধারন  সম্পাদক  সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্যানেল মেয়র মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, মো. আজাদ হোসেন ও রোকেয়া বেগম, কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাসীন ফারুক মুরাদ, সুমন তপাদার, মো. শাহআলম, কাজী মনির হোসেন, হাজী কবির হোসেন, বিল্লাল হোসেন, সামছুজ্জামান মুন্সী, মো. শাহআলম, সংরক্ষিত নারী কাউন্সিলর মিনু আক্তার ও নাজমুন নাহার উপস্থিত ছিলেন।
এসময় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী, মানিক হোসেন প্রধানীয়া, ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান মজিব, মোস্তফা কামাল মজুমদার, কাজী নুরুর রহমান বেলাল, গিয়াস উদ্দিন বাচ্চু উপস্থিত ছিলেন
দলীয় নেতৃবৃন্দের মধ্যে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ মৃধা, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন , পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান রাব্বি সহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর