শিরোনাম:
শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

হাজীগঞ্জে ৪৮ বোতল ফেনসিডিলসহ চালক আটক, হাবিবুর রহমান হিটু পলাতক

reporter / ৪৩৫ ভিউ
আপডেট : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের হাজীগঞ্জে মাদক বিরোধী নিয়মিত অভিযানে ৪৮ বোতল ফেন্সিডিলসহ এক প্রাইভেটকার চালককে আটক করেছে হাজীগঞ্জ  থানা পুলিশ। মাদক বেচা-বিক্রির সাথে জড়িত থাকায় হাবিবুর রহমান হিটু নামের আরেক ব্যক্তি পলাতক রয়েছেন।২৮ জানুয়ারী  শুক্রবার রাত সাড়ে ৯ টায় পৌর এলাকার আলীগঞ্জ আজাদ মজুমদারের বালুর ঘাটের সম্মূখে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক উদ্ধার করে থানা পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ) সার্কেল মো. সোহেল মাহমুদ বিপিএম,  অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদসহ সঙ্গীয় ফোর্স বালুর ঘাটের সম্মূখে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে আলুর বস্তা থেকে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং প্রাইভেটকারটি জব্দ করে থানা নিয়ে হেফাজতে নেওয়া হয়েছে। ওই সময় প্রাইভেটকারে থাকা মাদক বিক্রেতা হাবিবুর রহমান হিটু নামের ১ জন পালিয়ে যান।
আটককৃত ব্যক্তি হলেন, হাজীগন্জ পৌর এলাকার টোরাগড় গ্রামের সিরাজ খান বাড়ির আলমগীর হোসেন (৩৬)কে আটক করা হয়।  পলাতক ব্যক্তি হলেন, উপজেলার ৫নং  ইউনিয়নের  সুহিলপুর গ্রামের হাবিবুর রহমান হিটু।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করি। সে সাথে ১ জনকে আটক করতে সক্ষম হই। হাবিবুর রহমান হিটু নামীয় পলাতক ব্যক্তিকে আটক করতে আমাদের অভিযান অব্যাহত  রয়েছে।


এই বিভাগের আরও খবর