শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালন

reporter / ৩২১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

হাজিগন্জ প্রতিনিধিঃ
জাতীয় শোক দিবস ও ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলার পরিষদে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ চত্ত্বরে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান তিনি।
এ সময় চারাগাছ রোপন, শোক র‌্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
এরপর ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ চত্ত্বরে ইউএনও মো. রাশেদুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা, অতিরিক্ত পুলিশ মো. সোহেল মাহমুদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানম ও অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, সমাজকল্যাণ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
একই সময়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. আতিকুজ্জামান, সরকারি বিভিন্ন দপ্তর, প্রেসক্লাব, সাংবাদিক কল্যাণ সমিতি, দলীয়, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।


এই বিভাগের আরও খবর