শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শাহরাস্তির আয়নাতলীতে আল মোল্লা ট্রেডিং ও সাইকেল গ্যালারী উদ্বোধন

reporter / ৪৪১ ভিউ
আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের শাহরাস্তিতে সম্পূর্ণ নতুন আঙ্গিকে আয়নাতলী বাজারের পূর্ব পাশে নুনিয়া রোডে “মেসার্স আল মোল্লা ট্রেডিং ও সাইকেল গ্যালারী” নামীয় ব্রান্ডের দোকান উদ্বোধন করা হয়েছে। রবিবার ২৮ মে সকাল ১১ টায় নতুন এই দোকানের ফিতা কেটে দোকানটির শুভ উদ্বোধন করেন দূরন্ত গ্রুপের সিনিয়র জিএম আব্দুল কাইয়ুম।
উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন দূরন্ত গ্রুপের এক্সক্লুসিভ শোরুমের এজিএম রাশিদুল হাসান, ডেপুটি ম্যানেজার বনি আমিন, রাশেদ সরদার,জুয়েল বাড়ৈ, জোনাল ম্যানেজার সিরাজুল ইসলাম, ডিলার-মোঃ ছিদ্দিকুর রহমান মোল্লা, এলাকার সম্মানীয় ব্যক্তিবর্গ।
এখানে সকল ধরনের দূরন্ত ব্র্যান্ডের সাইকেল সূলভ মূল্যে বিক্রয় করা হবে। তাছাড়া প্রয়োজনীয় যন্ত্রাংশও পাওয়া যাবে দোকানটিতে।
এছাড়াও শুভ উদ্বোধন উপলক্ষে যেকোন দুইটি পণ্য কিনলে মিডটাউন রোফ ফুডের খাবার ভাউচার ফ্রী পাচ্ছেন প্রতিটি গ্রাহক।
দোকানটির স্বত্বাধিকারী ছিদ্দিকুর রহমান মোল্লা বলেন,সম্পুর্ন নতুন আঙ্গিকে নামকরা দূরন্ত ব্র্যান্ডের সাইকেলের সমাহার নিয়ে শুরু করলাম “মেসার্স আল মোল্লা ট্রেডিং ও সাইকেল গ্যালারী” নামীয় সাইকেলের দোকান। আমরা এই ব্যবসায় সততা ও নিষ্ঠার সাথে সকলের সেবায় নিয়োজিত থাকব। সুলভ মূল্যে সাইকেল ক্রয়ের জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ক্রেতাদের পছন্দের ও উন্নত ব্র্যান্ডের ভালো মানের সাইকেল সরবরাহের লক্ষ্যেই আমাদের পথচলা।
তিনি আরও বলেন, আমরা সবসময়ই আপনাদের পাশে আছি। আমাদের দোকানে নিত্য নতুন কালেকশন রয়েছে।আমরা দেশের উন্নত মানের সকল প্রকার আইটেম আপনাদের কাছে পৌঁছাতে চাই। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে আমরা ভালো মানের ও উন্নত ব্র্যান্ডের সাইকেল বাজারজাত করছি। আমরা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর