শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ’লীগের দলীয় ফরম জমা দিলেন নাছির উদ্দীন

reporter / ৩১৮ ভিউ
আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তরের ছেংগারচর পৌরসভা নির্বাচনে দলীয় ফরম কিনে জমা দিলেন ছেংগারচর পৌরসভার মেয়র প্রার্থী, উপজেলা যুবলীগ নেতা, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নাছির উদ্দীন। মঙ্গলবার ৬ জুন দুপুরে তাঁর মনোনয়নপত্র কিনে তা পূরন করে জমা দেন আওয়মীলীগের ধানমন্ডি কার্যালয়ে।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর নাছির উদ্দীন বলেন, মনোনয়নপত্র জমা দিয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্দশের সৈনিক। আমি সাধারন মানুষের বিপদে আপদে সবসময় পাশে ছিলাম আছি এবং থাকবো। সাধারণ মানুষের ভালোবাসাই আমার অনুপ্রেরণা। মহামারী দূর্যোগ করোনার সময় নিজের জীবন বাজি রেখে সুবিধা বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত ছিলাম। আমি যতদিন বাঁচবো ততদিন মানুষের সেবা করে যাবো। রাজনীতি ছাড়াও আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছি।
আমি আ’লীগের দলীয় মনোনয়ন পেতে শতভাগ আশাবাদী। যদি আমি নৌকা পাই তাহলে জয়ের ব্যাপারে নিশ্চিত দিতে পাড়ি। আমি বিজয়ী হলে অবহেলিত পৌরবাসীর ব্যাপক উন্নয়ন হবে। রাস্তা-ঘাট, ব্রিজ-কালর্ভাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে উন্নয়নের বিপ্লব ঘটবে। মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ,কিশোর গ্যাং বন্দ করা হবে একটি শান্তি প্রিয় পৌরসভা উপহার দিবো।
এসময় উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হানিফ মিয়া, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম, ব্যারিষ্টার রমিজ উদ্দীন, ইঞ্জিনিয়ার বাবুল সহ অন্যান্য নেতাকর্মী।


এই বিভাগের আরও খবর