শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

ছেংগারচর পৌরসভা নির্বাচন – ২০২৩ মেয়র পদে লড়তে চান আলাউদ্দিন প্রধান

reporter / ২৯৭ ভিউ
আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন ছেংগারচর পৌর নির্বাচন স্বতন্ত্র থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ছেংগারচর পৌর আওয়ামীলীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক আলাউদ্দিন প্রধান।
শুক্রবার (৯ জুন) আলাউদ্দিন প্রধান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ছেংগারচর পৌরসভা নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো। প্রার্থীতা ঘোষণা দিয়ে তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবত মানুষের সেবা করে আসছি। সুখে দুঃখে সাধারণ মানুষের পাশে ছিলাম আছি এবং থাকবো।  মহামারি করোনার সময় ত্রান বিতরন করেছি।  গৃহহীন মানুষদের জন্য ঘর দিয়েছি। শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও ঈদের সময় ঈদ সামগ্রী বিতরন করে আসছি। পৌরবাসীর যে কোন বিপদে আমি পাশে থেকেছি এবং ভবিষ্যতেও থাকবো।
সাধারণ জনগন আমার পাশে আছে। আমার বিশ্বাস
এবার নির্বাচনে ভোটাররা প্রতীক নয় ব্যক্তি দেখে ভোট দিবেন।
তিনি আরো বলেন, প্রতি ওয়ার্ডে গিয়ে সাধারণ মানুষদের সাথে মতবিনিময় সভা করেছি। তাদের মতামত ও সুখ দুঃখ জানতে পেরেছি, তাদের অভিমত তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। যে তাদের এ সেবা দিতে পারবে তারা তাকেই ভোট দিবে। আমি যদি নির্বাচিত হতে পাড়ি তাহলে নাগরিক সেবা নিশ্চিত করবো। মাদক,বাল্যবিবাহ,কিশোর গ্যাংও সন্ত্রাস দমন করবো এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করবো।
উল্লেখ্য, ১৭ জুলাই ছেংগারচর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরও খবর