শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলবে যুবলীগ নেতা বাবু হত্যার ঘটনাস্থল তদন্তকারী দলের পরিদর্শন খুনীদের ফাঁসীর দাবীতে গ্রামবাসীর বিক্ষোভ মিছিল

reporter / ২৬৭ ভিউ
আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

মতলব উত্তরে গুলিতে নিহত যুবলীগ নেতা মোবারক হোসেন বাবু (৪৮) হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্তকারী দল চাঁদপুর ডিবি পুলিশ।
 শনিবার ২৪ জুন বিকেলে উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের নিহত বাবুর বাড়িতে এবং যেখানে নিহত হয়েছে সে ঘটনাস্থলে যান ডিবি পুলিশ। হত্যার ঘটনাস্থল বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন। ডিবির অফিসার ইনচার্জ মো. এনামুল হক, ওসি তদন্ত ও মামলার তদন্ত কর্মকর্তা আক্তার হোসেনসহ চৌকস টিম পরিদর্শনে অংশ গ্রহণ করেন এবং  বাবু হত্যা ঘটনার প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক সাক্ষাৎকার নেন।
প্রত্যক্ষদর্শী ইমন, জহির, আমেনা বেগম, বিলকিস জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির  প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে মোহনপুর ইউপির মাথাভাঙ্গা আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ১৭ জুন। ঐ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। আমরা ঐ সমাবেশে যাওয়ার পথে মোহনপুর ইউপি’র চেয়ারম্যান কাজী মিজান তার ভাই ,কাজি মতিন ও কাজী হাবিবের নেতৃত্বে কাজী মিজানের কর্মী বাহাদুরপুর গ্রামের শরীফ, ছোবহান নুরু, সাদ্দামসহ  সন্ত্রাসী বাহিনী সমাবেশ যাওয়ার পথে গুলি করে ও দেশীয় অস্ত্র রামদা দিয়ে এলোপাতাড়ি কোপায় ও মারধর করে। এতে বাবু’সহ ৫ জন গুরুতর আহত হয়েছে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বাবু’কে মৃত ঘোষণা করেন। বাকীরা ঢাকা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, আ’লীগের সমাবেশে যাওয়ার জন্য আমরা কিছু লোক গ্রামের দক্ষিণ পাশ্বে অবস্থান করছিলাম, এমন সময় খবর পেলাম উত্তর পাশ্বে হইচই পরেছে। গিয়ে দেখি আমার ৫ জন লোক আহত অবস্থায় পরে আছে। পরে তাদের হাসপাতালে নিয়ে যাই। আহতদের কাছে জানতে পাড়ি মিজান কাজীর ভাই ও কর্মীরা এ কাজ করেছে।
নিহতের ভাই আমির হোসেন কালু বলেন, আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই।
এদিকে বাবু হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী।
ঘটনার দিন ২জন ও পরদিন  প্রধান আসামী কাজী মিজানসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।


এই বিভাগের আরও খবর