শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব উত্তরে ভাটি রসুলপুর আল-আকসা জামে মসজিদ উদ্বোধন

reporter / ২৮৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব উত্তরে ভাটিরসুল গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী ডি.কে আরিফের অর্থায়নে এলাকাবাসীর সহযোগীতায় নির্মিত আল- আকসা জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে।
৩০ জুন শুক্রবার পবিত্র জুম্মা নামাজের মধ্যে দিয়ে আল আকসা জামে মসজিদ উদ্বোধন করেন ভাটিরসুলপুর গ্রামের  মুসল্লীরা। উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা.শামসুল আলম সবুজ।
আব্দুল মালেক মাষ্টারের সভাপতিত্বে, ডালিম চৌধুরীর সঞ্চালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব পৌরসভার  প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন, লাল মিয়া সরকার, হাজি রফিক উদ্দিন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন,” বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আরিফ সরকার, কুয়েত প্রবাসী ইকবাল সরকার ও হাজি রফিকুল ইসলামসহ সকলের ঐকান্তিক প্রচেষ্টায় মসজিদটি নির্মান করা সম্ভব হয়েছে। নতুন মসজিদটি মনোরম পরিবেশে অবস্থিত এবং ব্যস্ত সড়কের পাশে হওয়ায় দূর-দূরান্তের যাত্রীরাও সহজেই নামাজ আদায় করতে পারবে। মসজিদটি নির্মানে যারা শ্রম, অর্থ ও মেধা ব্যয় করেছে মহান আল্লাহতালা যেন উত্তম প্রতিদান দেন।”
২০২০ সালে শুরু হওয়া ভাটি-রসুলপুর আল আকসা জামে মসজিদটি নির্মাণে প্রায় অর্ধ- কোটি টাকা ব্যয় করা হয়েছে।  মসজিদটিতে একইসাথে প্রায় সহস্রাধিক মুসল্লী নামাজ পড়তে পারবেন। নতুন মসজিদ পেয়ে আনন্দের বহিঃপ্রকাশ ঘটান এলাবাসী।
মসজিদ উদ্বোধন উপলক্ষে মিলাদ, দোয়া ও তাবারুক বিতরণ করা হয়। জুম্মা নামাজে ইমামতি ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মমরুজকান্দি সুলতানিয়া মাদ্রাসার মুহতামীম মুফতি জয়নুল আবেদিন।
এসময় এলাকার এবং দূর থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা  উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর