শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ছেংগারচর পৌর মেয়র পদে নৌকা প্রতীকের প্রচারণা

reporter / ২৮০ ভিউ
আপডেট : শনিবার, ৮ জুলাই, ২০২৩

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন 
—- এডভোকেট জেসমিন সুলতানা 
মতলব উত্তর প্রতিনিধিঃ
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আলহাজ্ব আরিফ উল্যাহ সরকারের পক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর কমিটির নেতৃবৃন্দ প্রচার প্রচারণা ও গণসংযোগ করেছেন।
৭ জুলাই সকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার মতলব উত্তর উপজেলা কমিটির সভাপতি এডভোকেট জসিম উদ্দিনের সভাপতিত্বে ও  ছেংগারচর পৌর কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটন ঢালীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট জেসমিন সুলতানা।
বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার, মতলব উত্তর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জী, মতলব উত্তর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক শ্যামল কুমার বাড়ৈ, পৌর শাখার সভাপতি মিল্টন সরকার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আ.ন.ম গোলাম জিলানি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আরিফুল হক রোকন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট খালেদ মোশাররফ রিপন, মতলব উত্তর উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য তাসলিমা আক্তার আঁখি, যুগ্ম সাধারণ সম্পাদক ও ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, সহ-সভাপতি মাজহারুল ইসলাম ইকবাল, কামাল লস্কর, ছগির আহমেদ, নূরে আলম সরকার, মুন্না, শাহরিয়ার সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল সরকার, পলি শিকদার, পৌর শাখার সহ-সভাপতি সোহেল রানা মাষ্টার, ইব্রাহিম লস্কর, হিরন মিয়া, সদস্য আলমগীর প্রধান প্রমুখ।
অ্যাড. জেসমিন সুলতানা বলেন, আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য ছেংগারচর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনিত মেয়র পদপ্রার্থী আরিফ উল্যাহ সরকারের নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি সাধারণ ভোটারদের ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার সালাম পৌঁছে দেয়ে উন্নয়নের চিত্রগুলো তুলে ধরতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করেন। মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেন। তিনি ভালোবেসে ছেংগারচর পৌরসভা নির্বাচনে আরিফ উল্যাহ সরকারকে নৌকা প্রতীক দিয়েছেন। নেত্রীর হাতকে শক্তিশালী করতে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১৭ জুলাই নৌকা মার্কায় ভোট দিন। তিনি মানুষের জন্য কাজ করেন। আরিফ উল্যাহ সরকার মানে উন্নয়নের অগ্রগতি।


এই বিভাগের আরও খবর