শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুরে গৃহহীন ১৫৮ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর জমি ও গৃহ হস্তান্তর

reporter / ৩৭৮ ভিউ
আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

কচুয়া ও মতলব দক্ষিণ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা
নিজস্ব প্রতিবেদকঃ
আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ২য় ধাপের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।
গতকাল (৯ আগস্ট) বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা  প্রধান অতিথি হিসেবে সারা বাংলাদেশে সর্বমোট ২২,১০১ টি ভূমিহীন- গৃহহীন পরিবারের কাছে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। এই কর্মযজ্ঞের অংশ হিসেবে  চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলায় ৭০ টি, কচুয়া উপজেলায় ৩৮টি, মতলব দক্ষিণ উপজেলায় ১৫ টি এবং হাজীগঞ্জ উপজেলায় ৩৫ টি অর্থাৎ সর্বমোট ১৫৮ টি পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তরের মাধ্যমে পুনর্বাসিত করা হয়েছে। উল্লেখ্য এর মাধ্যমে গতকাল সারাদেশে ১২ টি জেলা ও ১২৩ টি উপজেলা  এবং চাঁদপুর জেলার কচুয়া ও মতলব দক্ষিণ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষিত হয়েছে।
গণভবন থেকে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত এই শুভ উদ্বোধন কার্যক্রমে চাঁদপুর জেলা সম্পৃক্ত হতে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান
 মোহাম্মদ নুরুল ইসলাম দেওয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহ্‌নাজ এবং উপস্থাপনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানগণ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ এবং প্রকল্পের সম্মানিত উপকারভোগীগণ।


এই বিভাগের আরও খবর