শিরোনাম:
চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের মতলব দক্ষিণে দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত

মাননীয় প্রধানমন্ত্রীর মমতা এবং মানবিকতায় চাঁদপুরের হতদরিদ্র পরিবারের সন্তান রাব্বির নতুন জীবন

reporter / ৫২৯ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
গত ১৫ জুলাই ২০২৩ তারিখ জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থাপিত হয় এক অনন্য দৃষ্টান্ত। চাঁদপুরের রামদাসদি থেকে উঠে আসা
পিতৃহীন এগারো বছরের ক্যান্টিনকর্মী ছোট্ট শিশু রাব্বি পায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম মমত্ববোধের অবারিত স্পর্শ। ছুটি গল্পের ফটিকের মত বাড়ি ফেরার আকুতি জানানো রাব্বির ডাকে সাড়া দিয়ে নিখাদ আদরে তার দায়িত্ব নেন মাননীয় প্রধানমন্ত্রী।
মানবিক প্রধানমন্ত্রীর দেখানো পথ অনুসরণ করে শিশু রাব্বিকে উন্নত জীবন দিতে চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইতোমধ্যে ছোট শিশু রাব্বিকে ঢাকা থেকে চাঁদপুর জেলায়  নিয়ে এসে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ২ শতক জমি বিশিষ্ট আশ্রয়ণ প্রকল্পের ঘরের মালিকানা প্রদান করা হয়েছে। ভর্তি করা হয়েছে পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সরবরাহ করা হয়েছে ইউনিফর্মসহ যাবতীয় শিক্ষা উপকরণ। রাব্বি পড়াশোনায় যেন যথাযথ সহায়তা ও নির্দেশনা পায় সেই জন্য নিশ্চিত করা হয়েছে গৃ্হশিক্ষকের।
গত ১৫ আগস্ট ২০২৩ তারিখ জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য ও মাননীয়  মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, ডা. দীপু মনি এর হাত দিয়ে হস্তান্তর করা হয়েছে রাব্বি ও তার মায়ের যৌথ স্বাক্ষরে খোলা ৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র যার মাসিক লভ্যাংশ ৪৫০০ টাকা দিয়ে নির্বাহ করা হবে রাব্বির পড়ালেখার খরচ। এভাবেই মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক নির্দেশনায় জেলা প্রশাসনের বাস্তবায়নে বদলে গেলো একটি জীবন। আসুন আমরা সবাই এভাবেই নিজেদের অবস্থান থেকে সামাজিক দায়বদ্ধতা প্রতিপালন করে সোনার বাংলা গড়ে তুলতে সচেষ্ট হই।


এই বিভাগের আরও খবর