শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ঝুঁকিপূর্ন কাঠেরপুলের মেরামত কাজে গড়িমসি হাজার হাজার মানুষের ভোগান্তি

reporter / ৪৯০ ভিউ
আপডেট : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তরের হানিরপারে ঝুঁকিপূর্ণ কাঠেরপুল দিয়ে এক পৌরসভা ও এক ইউনিয়নের হাজার হাজার মানুষ পার হয়। বছরের পর বছর ভোগান্তি নিয়ে যাতায়াত করলেও সেখানে ঝুকিপূর্ন কাঠেরপুল মেরামত  করা হয়নি। এতে এলাকাবাসী সহ পথচারীরা ভোগান্তিতে পড়ছে।
এলাকাবাসী জানান, পুলটি মেরামতের জন্য বরাদ্ধ দেওয়া হলেও ঠিকাদারের গড়িমসির কারনে মেরামতের কাজ হচ্ছে না। তারা আরো জানান, মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা ও কলাকান্দা ইউনিয়নের মধ্যেবর্তী খালের উপর একটি পুরাতন কাঠের পুল রয়েছে। এ কাঠের পুল দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থী, কৃষক ও পথচারীরা প্রতিনিয়ত আসা যাওয়ার করছে।
বিশেষ করে ছেংগারচর পৌরসভার জোরখালী, বারোআনী ও কলাকান্দা ইউনিয়নের পূর্ব হানিরপাড়, পশ্চিম হানিরপাড়, কলাকান্দা গ্রামের লোকজন। দৈনিক হাজার হাজার লোক পাড় হয় এই ঝুঁকিপূর্ন কাঠের পুল দিয়ে।
বছরের পর বছর ঝুঁকিপূর্ন কাঠেরপুল মেরামতের দাবি করলেও আজ পর্যন্ত আশ্বাসই জুটেছে। কাজের কাজ কিছুই হয়নি। পূর্ব হানিরপাড় গ্রামের এক ৬৫ বছর বয়স্ক কৃষাণী  জুলেখা বেগম বলেন, ওপারে আমাদের জমি আছে।
এই জমি দেখাশোনা করার জন্য ওপারে যেতে হয়। এই ঝুঁকিপূর্ন কাঠের পুল দিয়ে যেতে অনেক কষ্ট হয়। কিছু দিন আগে আসার সময় পরে গিয়ে অনেক ব্যাথা পেয়েছি।
একই গ্রামের কৃষক আবদুর রাজ্জাক বলেন, কৃষি কাজের জন্য ওপারে জমির কাজ করতে যেতে হয়। ঝুঁকিপূর্ন এই কাঠেরপুল দিয়ে বোজা নিয়ে যেতে অনেক কষ্ট হয়।
এলাকাবাসীরা মনে করছেন, কাঠেরপুলটি অতিদ্রুত মেরামত করতে হবে। তা নাহলে যেকোন সময় ভেঙে গিয়ে মারাত্মক দূর্ঘটনা ঘটে প্রানহানির ঘটনা ঘটতে পারে।
উপজেলা প্রকৌশলী মনির হোসেন জানান, ইতিমধ্যে এই কাঠেরপুল মেরামতের জন্য টেন্ডার হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদার খুব শীগ্রই কাজ করবে।
এবিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানানের প্রোপাইটর আল-আমীন ফরাজিকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।


এই বিভাগের আরও খবর